1. admin@www.sylhetertimes.com : admin :
  2. starronyinsylhet@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@sylhertimes.com : superadmin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের ৩ দিনব্যাপি বার্ষিক ইন্টার মায়ামি নতুন স্টেডিয়ামে মেসির নামে গ্যালারি দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ হবে ট্যাগ অফিসার এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া হরিপুরে ‘অক্সিজেন’: মানবিক উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত যুদ্ধবিপর্যস্ত মধ্যপ্রাচ্য প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার-পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অধ্যাদেশ যাচাইয়ে বিশেষ কমিটির প্রথম সভা

রিপোর্টারের নামঃ
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে
1773748917 002d6266c2a0fd4c0e72b97acbcab74d

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের আনুষ্ঠানিক কার্যক্রম আগামী মঙ্গলবার (২৪ মার্চ) থেকে শুরু হবে। ওই দিন সকাল ১১টায় সংসদ ভবনস্থ ক্যাবিনেট কক্ষে জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বিশেষ কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবদিন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, বিশেষ কমিটির সভায় উপস্থিত থাকার জন্য ইতোমধ্যে কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে নোটিশ পাঠানো হয়েছে।গত ১২ মার্চ সংসদ অধিবেশনের প্রথম দিনে ১৪ সদস্যের বিশেষ কমিটি গঠিত হয়। এরপর ১৫ মার্চ সংসদ অধিবেশনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের প্রস্তাবের প্রেক্ষিতে স্পিকার অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠান এবং অধ্যাদেশগুলো পর্যালোচনা করে আগামী ২ এপ্রিলের মধ্যে কমিটিকে সংসদে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ জারি করলে এরপর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে ওই অধ্যাদেশ তুলতে হয়।

অন্তর্বর্তী সরকারের আমলে সংসদ কার্যকর না থাকায় ওই অধ্যাদেশগুলো জারি করা হয়। এদিকে, আগামী ২৮ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনস্থ সরকারি দলীয় সভাকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দল বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় সভাপতিত্ব করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সংসদীয় কার্যক্রমের বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে সংসদ অধিবেশনে সরকারি দলের সদস্যদের ভূমিকা কী হবে, তা নিয়ে আলোচনা হবে। এ ছাড়া সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

এই নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ সিলেটের টাইমস। প্রকাশিত সকল সংবাদের কপিরাইট সংরক্ষিত।
Theme Designed BY Kh Raad ( Frilix Group )