1. admin@www.sylhetertimes.com : admin :
  2. starronyinsylhet@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@sylhertimes.com : superadmin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের ৩ দিনব্যাপি বার্ষিক

রিপোর্টারের নামঃ
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের ৩৫ বছর পূর্তি উপলক্ষে সিলেট নগরীর মিরাবাজারস্থ শ্রীশ্রী ঁবলরাম জিউর আখড়ায় ৩ দিনব্যাপি বার্ষিক মহালয়া উৎসব আজ ৮ অক্টোবর বৃহস্পতিবার শুরু হবে এবং ১০ অক্টোবর শনিবার শেষ হবে।

৮ অক্টোবর সকাল সোয়া ৮টায় জাতীয় পতাকা, মহালয়া পতাকা ও সমিতির পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন হবে। সকাল সাড়ে ৮টায় সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করবেন।

বিকাল ৪টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপকমিটির আহবায়ক চিত্রশিল্পী ভানু লাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মাহমুদা সুলতানা। সন্ধ্যা সাড়ে ৬টায় ধর্মীয় কুইজ প্রতিযোগিতা উপকমিটির আহবায়ক অব. শিক্ষক সিতাংশু বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সিলেটের সাবেক ট্রাস্ট্রি নীহার রঞ্জন দাস বাচ্চু। সন্ধ্যা সাড়ে ৭ নির্ধারিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা উপকমিটির আহবায়ক কবি তারেশ কান্তি তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এমসি কলেজ সিলেটের সাবেক অধ্যক্ষ অধ্যাপক পান্না রাণী রায়। পরিষদের সাংস্কৃতিক সম্পাদক অমিত ত্রিবেদী’র পরিবেশনায় রাত সাড়ে ৮টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

২য় দিন ৯ অক্টোবর শুক্রবার, সকাল সাড়ে ৯টায় মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহযোগিতায় রক্তদান কর্মসূচি। রক্তদান উপকমিটির আহবায়ক ব্যাংকার অরুণ কুমার বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী। সকাল ১০ টায় মাতৃসংগীত প্রতিযোগিতা উপ-কমিটির আহবায়ক অব. শিক্ষয়িত্রী শিলা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এমদাদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ^াস সমর। দুপুর সাড়ে ১২টায় শ্রীশ্রী চণ্ডীপাঠ প্রতিযোগিতা উপকমিটির আহবায়ক অব. ব্যাংকার রূপক ভট্টাচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট নগরীর পুরানলেনস্থ শ্রীশ্রী গীতা মন্দিরের শ্রীশ্রী গীতাপাঠচক্রের প্রধান আচার্য্য বিনীত চক্রবর্তী, দুপুর ১:৩০টায় মহাপ্রসাদ বিতরণ। বিকাল ৪ টায় গীতাপাঠ প্রতিযোগিতা উপকমিটির আহবায়ক পরিষদের পৃষ্ঠপোষক অশোক রঞ্জন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের পুরানলেনস্থ শ্রীশ্রী গীতামন্দিরের উপদেষ্টা প্রফেসর নন্দলাল শর্মা।

সন্ধ্যায় দরিদ্র মেধাবীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান উপকমিটির আহবায়ক অব. শিক্ষক স্বপন চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প, বাণিজ্যি এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সিলেটের ট্রাস্টী সুদীপ সেন বাপ্পু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, পরিষদের উপদেষ্টা সমাজসেবী নিরেশ চন্দ্র দাশ, দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ^াস সমর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ^াস, সিলেট শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রণক প্রফেসর অরুণ চন্দ্র পাল, পরিষদের প্রধান পৃষ্ঠপোষক সমাজসেবী রতন মনি মোহন্ত, পরিষদের সভাপতি এ্যাপেক্সিয়ান জি.ডি. রুমু, হবিগঞ্জের বিশিষ্ট সমাজসেবী নিরঞ্জন সাহা নীরু।

অনুষ্ঠানের শেষ দিন ১০ অক্টোবর শনিবার সকাল সাড়ে ৮ টায় মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সহ সম্পাদক বিশ^জিৎ চক্রবর্ত্তী সুমনের পরিচালনায় শ্রীশ্রী চণ্ডী মায়ের পূজা ও শ্রীমা সারদা সংঘ সিলেটের সম্পাদিকা বর্ণালী পুরকায়স্থের পরিচালনায় সমবেত চণ্ডীপাঠ। সকাল ১০টায় নৃত্য প্রতিযোগিতা উপকমিটির আহবায়ক মৃনাল কান্তি চৌধুরী মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের সহকারী ভারতীয় হাইকমিশনার অনিরুদ্ধ দাস। শ্রীমা সারদা সংঘ সিলেটের সাংস্কৃতিক সম্পাদক হেপী দেব শিল্পীর পরিচালনায় ও প্রশিক্ষণার্থী শিশু-কিশোরবৃন্দের পরিবেশনায় দুপুর ২ টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের সভাপতি এ্যাপেক্সিয়ান জি.ডি. রুমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দ্বীপক কুমার দাশ এর সঞ্চালনায় সন্ধ্যা ৬টায় ধর্মসভা, পুরস্কার বিতরণী ও ‘অরুণ আলোর অঞ্জলি’ মোড়ক উন্মোচন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। সম্মানিত অতিথি ও মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিশিষ্ট সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট অশোক পুরকায়স্থ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সহ সভাপতি অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ, পরিষদের প্রধান সমন্বয়ক অব. উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর প্রমুখ।

রাত ৮টায় দরিদ্র অসহায়দের মধ্যে বস্ত্রদান উপকমিটির আহবায়ক হারাধন দেব প্রভাষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মহানগর বিএনপির সভাপতি মোঃ নাসিম হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী প্রশান্ত কুমার পাল, শ্রীশ্রী ঁবলরাম জিউর আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল প্রমুখ।

এই নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ সিলেটের টাইমস। প্রকাশিত সকল সংবাদের কপিরাইট সংরক্ষিত।
Theme Designed BY Kh Raad ( Frilix Group )