
অনুমোদিত কমিটিতে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক ফুলতলা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মো. সুমন সরদার। কো-চেয়ারম্যান হয়েছেন দৈনিক খবরের পাতার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।
কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন জি এম শহীদুল ইসলাম, খোসরুল আরুন নোমানী, আবু হামজা বাঁধন, মো. মিজানুর রহমান এবং সিলেট টাইমসের সম্পাদক ও প্রকাশক গোলাম রাব্বানী।
মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আইবিএন নিউজের সহযোগী সম্পাদক মীর দিনার হোসেন। যুগ্ম মহাসচিব হিসেবে রয়েছেন মির্জা গালিব উজ্জ্বল, মুহাম্মদ জুবায়ের, শিহাব উদ্দিন রুবেল ও এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
এ ছাড়া কোষাধ্যক্ষ হিসেবে আজিজা নাজনীন, দপ্তর সম্পাদক হিসেবে মো. ওয়ালিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক হিসেবে উজ্জল হোসেন প্রধান এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. শাকিল হাসান, শেখ শাহানুর রহমান বেলাল, মো. সবুজ মিয়া ও ইনামুল হক ছোটন দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. তৌহিদ সরোয়ার, গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক সম্পাদক শামীম খান, নারী ও শিশু কল্যাণ বিষয়ক সম্পাদিকা নাহিদা আক্তার পপি এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জয়নুল ইসলাম।
কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. নাসিম রেজা, মো. রুহুল আমিন, রতন দে, কাকন সরকার, মো. আকিবুজ্জামিন, মো. শফিকুল ইসলাম স্বাধীন, রুস্তম আলী শায়ের ও আবুল কালাম আজাদ সাইদ।
সংগঠন সূত্রে জানা গেছে, ঘোষিত আংশিক কেন্দ্রীয় কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। পাশাপাশি অতি শিগগিরই রাজধানী ঢাকায় সারা দেশ থেকে সাংবাদিকদের অংশগ্রহণে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।
নবগঠিত কমিটির মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, তাদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা, সাংবাদিকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের জন্য নবগঠিত কমিটির সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।