1. admin@www.sylhetertimes.com : admin :
  2. starronyinsylhet@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@sylhertimes.com : superadmin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
গোল্ডেন টাওয়ার ব্যবসায়ী সমিতির সঙ্গে ব্যবস্থাপনা পরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের ৩ দিনব্যাপি বার্ষিক ইন্টার মায়ামি নতুন স্টেডিয়ামে মেসির নামে গ্যালারি দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ হবে ট্যাগ অফিসার এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া

গোল্ডেন টাওয়ার ব্যবসায়ী সমিতির সঙ্গে ব্যবস্থাপনা পরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ
  • হালনাগাদের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৫১ বার দেখা হয়েছে
WhatsApp Image 2026 11 25 at 3.59.19 PM

গোল্ডেন টাওয়ার ব্যবসায়ী সমিতির উদ্যোগে গোল্ডেন টাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইমদাদ হোসেন চৌধুরীর সঙ্গে ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৩ নভেম্বর ২০২৬ ইং, রোজ সোমবার, গোল্ডেন টাওয়ারে ব্যবসায়ীদের বিভিন্ন দাবি-দাওয়া ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গোল্ডেন টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি ইসমাইল হোসেন কয়েছ। সমিতির সাধারণ সম্পাদক সুমন আহমদ ও সাংগঠনিক সম্পাদক মো. নয়ন আহমেদ রিপনের যৌথ পরিচালনায় সভার কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন সমিতির ধর্মবিষয়ক সম্পাদক হাফিজ মইনুল ইসলাম।

সভায় ব্যবসায়ীরা তাঁদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও প্রত্যাশার বিষয়গুলো ব্যবস্থাপনা পরিচালকের কাছে খোলামেলাভাবে তুলে ধরেন। এ সময় উত্থাপিত দাবিগুলোর মধ্যে কয়েকটি তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়। পাশাপাশি অবশিষ্ট দাবিগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন ব্যবস্থাপনা পরিচালক ইমদাদ হোসেন চৌধুরী। তাঁর আশ্বাস ও গৃহীত পদক্ষেপে উপস্থিত ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেন।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা বদরুজ্জামান সেলিম, মুক্তাদির আলী, ফয়জুর রহমান ফয়েজ, আবুল কাহের রাজা ও সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র প্রেসিডেন্ট গোলাম রব্বানী, অর্থ সম্পাদক খলিলুর রহমান, সহ-সভাপতি বদরুল ইসলাম, সাব্বির আহমেদ ও বাদশা মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সাকের আহমেদ, এ কে এম হৃদয়, দপ্তর সম্পাদক সিজিল আহমদ, নির্বাহী সদস্য আহমদ জাকি, তাজুল ইসলাম, জসিম উদ্দিন, আলিম উদ্দিনসহ গোল্ডেন টাওয়ারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা।

সভায় বক্তারা গোল্ডেন টাওয়ারের সার্বিক পরিবেশ উন্নয়ন, ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা এবং সবার সুচিন্তিত মতামতের ভিত্তিতে গোল্ডেন টাওয়ারকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও ব্যবসাবান্ধব পরিবেশে এগিয়ে নেওয়া সম্ভব। একসঙ্গে কাজ করলে ভবিষ্যতে আরও ইতিবাচক অর্জন সম্ভব হবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

পরিশেষে সমিতির সভাপতি ইসমাইল হোসেন কয়েছ তাঁর সমাপনী বক্তব্যে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সম্মিলিতভাবে আগামী দিনে আরও সুন্দর ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

এই নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ সিলেটের টাইমস। প্রকাশিত সকল সংবাদের কপিরাইট সংরক্ষিত।
Theme Designed BY Kh Raad ( Frilix Group )